ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীতে ‘নব উত্থান ’১৬’ বনাম ‘ঐতিহ্যের পাইস্কা’র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী পাইস্কা উচ্চ বিদ্যালয় মাঠে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘নব উত্থান ’১৬’ বনাম ‘ঐতিহ্যের পাইস্কা’র মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ। খেলাকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান এবং পাইস্কা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি জনাব মোঃ শামছুজ্জামান (সুরুজ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সাধারণ প্রশাসন) জনাব শামীম আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস নূরজাহান আক্তার সাথী।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ফুটবল ম্যাচ শুরুর আগে বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে অতিথি ও সুধীজনদের উপস্থিতিতে ‘নব উত্থান ’১৬’ এবং ‘ঐতিহ্যের পাইস্কা’ দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি উপস্থিত দর্শকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

এ ধরনের প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের মাধ্যমে খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বৃদ্ধি, পারস্পরিক সম্প্রীতি জোরদার এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও উপস্থিত অতিথিরা।

জনপ্রিয় সংবাদ

‎রাজনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ১৫ ভরি স্বর্ণালংকার

ধনবাড়ীতে ‘নব উত্থান ’১৬’ বনাম ‘ঐতিহ্যের পাইস্কা’র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:১৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬