গৌরব, ঐতিহ্য ও নানা অর্জনের মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নূর জাহান আক্তার সাথী, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি মো. আজিজ প্রিন্সিপাল, এনামুল হক ভিপি, হাফিজুর বিএসসিসহ বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় ধনবাড়ী উপজেলা বিএনপির যুবদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।
র্যালিতে অংশগ্রহণকারীরা ধনবাড়ী উপজেলার উন্নয়ন, সমৃদ্ধি ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষে উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সুজন কুমার দাস ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি 










