ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি-শ্রদ্ধা ও আনন্দঘন পরিবেশে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পরমেশ্বর ভগবান শ্রীশ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি—জন্মাষ্টমী ২০২৬ উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার মনসুরনগর ইউনিয়নের চাটুরা গোবিন্দ মন্দিরে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবিপুল সিকদার।
এসময় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা বিএনপির সভাপতি জনাব নুরুল ইসলাম সেলুন, প্রথম যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রূপক চন্দ্র দেব, পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ।
জন্মাষ্টমী উপলক্ষে চাটুরা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে ভক্তদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনার মধ্য দিয়ে ভক্তরা পরমেশ্বর ভগবান শ্রীশ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উদযাপন করেন।
আয়োজকরা জানান, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করা হচ্ছে। শ্রীকৃষ্ণের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে শান্তি, সম্প্রীতি, ভালোবাসা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভক্তদের প্রার্থনা—পরমেশ্বর ভগবান শ্রীশ্রীকৃষ্ণের কৃপায় সবার জীবন শান্তি, প্রেম, সম্প্রীতি ও মঙ্গলময় হয়ে উঠুক।
ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখর রাজনগর, চাটুরা গোবিন্দ মন্দিরে জন্মাষ্টমীর আয়োজন
-
আলী আহমদ রিপন মৌলভীবাজার জেলা প্রতিনিধি - আপডেট সময় : ০৬:৫৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- 5
জনপ্রিয় সংবাদ











