ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলায় পউস এর স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

“সবার আগে মানুষ হবো, আলোকিত পত্নীতলা গড়ব “এই প্রতিপাদ্য সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় স্বেচ্ছাসেবী সংগঠন “পউস” এর উদ্যোগে পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড হতে মাথায় যে রোড পর্যন্ত ২৫০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়েছে।

৪ সেপ্টেম্বর শুক্রবার বিকালে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচিতে সংগঠনের সদস্য স্থানীয় তরুণ ও পরিবেশ প্রেমীরা অংশগ্রহণ করেন। কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। এ সময় তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশ সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং মানুষের জন্য অক্সিজেন সরবরাহ, তাপমাত্রা নিয়ন্ত্রণ পরিবেশের ভারসাম্য, জীববৈচিত্র সংরক্ষণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, নজিপুর-মাতাজি সড়কে সবুজ ও ছায়াঘেরা করে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছো।রোপন করা কৃষ্ণচূড়া গাছগুলো ভবিষ্যতে রাস্তা সৌন্দর্য বৃদ্ধি করবে এবং পথচারীদের জন্য মনোরম পরিবেশ সৃষ্টি করবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নিয়মিত পরিচর্যার মাধ্যমে চারা গুলোকে বড় করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগে স্বাগত জানিয়ে বলেন, এমন সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকান্ড এলাকার উন্নয়ন ও সচেতন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজক তথ্য সূত্র অনুসারে, এই বৃক্ষরোপণ অভিযানে সহায়তায় যারা ছিলেন তাঁরা হলেন যথাক্রমে -প্রফেসর ড. মোঃ কুদরত-ই-জাহান উপাচার্য বগুড়া, বিশ্ববিদ্যালয়। আফরোজা আক্তার উপসচিব পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং রিফাত আরা ম্যাম পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার পত্নীতলা নওগাঁ।

জনপ্রিয় সংবাদ

ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখর রাজনগর, চাটুরা গোবিন্দ মন্দিরে জন্মাষ্টমীর আয়োজন

পত্নীতলায় পউস এর স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

আপডেট সময় : ০৬:২১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬