ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে জমি জালিয়াতির অভিযোগে দলিল লেখকের বিরুদ্ধে বিক্ষোভ, মানববন্ধন নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমি জালিয়াতির অভিযোগে দলিল লেখক খলিলুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। জমি আত্মসাতের চেষ্টাসহ বিভিন্ন অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীদের হয়রানি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়দের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাহফুজার রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী মোসলেম উদ্দিন, স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক ও মাহাবুল হকসহ অন্যরা।

মানববন্ধনে মোসলেম উদ্দিন অভিযোগ করেন, তাঁর বাবার জমি ভুয়া দলিলের মাধ্যমে আত্মসাতের চেষ্টা করা হয়েছিল। পরে এলাকাবাসীর সহযোগিতায় তিনি জমিটি উদ্ধার করেন। তবে জমি উদ্ধারের পর থেকে তাঁর পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মোসলেম উদ্দিন।

এলাকাবাসীর অভিযোগ, দলিল লেখক খলিলুর রহমানের বিরুদ্ধে স্থানীয়দের জমি নিয়ে জালিয়াতির অভিযোগ রয়েছে। এসব ঘটনার প্রতিবাদ করতে গিয়ে তাঁরা পুলিশি হয়রানির শিকার হচ্ছেন বলেও দাবি করেন বিক্ষোভকারীরা।

মানববন্ধন থেকে বক্তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর হয়রানি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

অভিযোগগুলোর বিষয়ে দলিল লেখক খলিলুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

জনপ্রিয় সংবাদ

‎রাজনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ১৫ ভরি স্বর্ণালংকার

ফুলবাড়ীতে জমি জালিয়াতির অভিযোগে দলিল লেখকের বিরুদ্ধে বিক্ষোভ, মানববন্ধন নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

আপডেট সময় : ০৫:৪১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬