ক্রীড়া প্রতিবেদক :
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো ১৬ দলের ঐতিহ্যবাহী ‘ব্যাটারী স্কট মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর। নগরীর হালিশহরের স্পোর্টসপ্রেমীদের জনপ্রিয় ভেন্যু ‘স্পোর্টস ফ্যান্টাসী’-তে রোববার সন্ধ্যায় টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। মাঠের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই মহোৎসবে শক্তিশালী ‘বাংলার বাঘ’-কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হালিশহরের অন্যতম সেরা দল ‘বোল্ড এলিগ্যান্স’। রানারআপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লড়াই করে হেরে যাওয়া ‘বাংলার বাঘ’-কে।
খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের রোমাঞ্চকর ফুটবল উপহার দেয়। তবে ম্যাচের ভাগ্য নির্ধারণী একমাত্র গোলটি করে বোল্ড এলিগ্যান্সকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারকা খেলোয়াড় শাহী। ফাইনালে অসাধারণ ও চোখ ধাঁধানো পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরার ‘ম্যান অব দ্যা ফাইনাল’ পুরস্কার জিতে নেন বোল্ড এলিগ্যান্সের এই গোলদাতা শাহী।
টুর্নামেন্ট জুড়ে মাঠ কাঁপানো চ্যাম্পিয়ন ‘বোল্ড এলিগ্যান্স’ দলের বীরেরা হলেন: অধিনায়ক আনাস, ম্যাচ সেরা: শাহী, গোলরক্ষক: নাহিয়া ও আরাফ। টিম ম্যানেজার সামিউন তালুকদার।
হাইভোল্টেজ এই ফাইনাল ম্যাচটি অত্যন্ত নিখুঁত, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনা করেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের খ্যাতনামা কোচ সীমান্ত রনি। তাঁর পেশাদার রেফারিং ম্যাচটির সৌন্দর্য ও মর্যাদা আরও বাড়িয়ে তোলে।
ফাইনাল ম্যাচ শেষে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে আকর্ষণীয় ও বর্ণিল ট্রফি এবং মেডেল তুলে দেন। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের উল্লাস, আতশবাজি আর ক্রীড়ামোদীদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুরো স্পোর্টস ফ্যান্টাসী প্রাঙ্গণ।
বাংলার বাঘ’-কে খাঁচায় বন্দি করে চ্যাম্পিয়নের শেষ হাসি হাসলো ‘বোল্ড এলিগ্যান্স’!
জনপ্রিয় সংবাদ
















