ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভুরুঙ্গামারীতে অবৈধ মজুদের ৪২ বস্তা সার উদ্ধার, জরিমানা ১ লাখ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করে রাখা ৪২ বস্তা সার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে উপজেলার চর-ভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রাম থেকে এসব সার উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও অফিসার ইনচার্জ আজিম উদ্দিন।
অভিযানকালে অবৈধভাবে সার মজুদের অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এলাকাবাসী জানান, কৃষকের প্রয়োজনের সময় সার গোপনে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েন প্রান্তিক কৃষকরা। তাই অবৈধ মজুদদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি বৈধ সার ডিলার ও ব্যবসায়ীদের মজুদ এবং বিক্রয় কার্যক্রমও নিয়মিত তদারকির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
তারা আরও বলেন, কোনো অসাধু ডিলার বা ব্যবসায়ী যাতে গোপনে সার মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন থাকতে হবে। কোথাও অবৈধ মজুদের তথ্য পাওয়া গেলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে।
কৃষকদের দাবি, সার সিন্ডিকেট ও অবৈধ মজুদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কৃষকের চাহিদা অনুযায়ী সময়মতো ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে। কৃষকের হাতে নির্ধারিত সময়ে সার পৌঁছে দিতে প্রশাসন, পুলিশ, সংশ্লিষ্ট দপ্তর, ডিলার-ব্যবসায়ী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
এলাকাবাসীর প্রত্যাশা, ইসলামপুরে পরিচালিত অভিযানের মতো ভুরুঙ্গামারীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে সার মজুদের মাধ্যমে কেউ কৃষকদের জিম্মি করার সুযোগ পাবে না।

জনপ্রিয় সংবাদ

ভোলা সদর মডেল থানার অভিযানে মাদক সেবনকারী ০৩ জন গ্রেফতার

ভুরুঙ্গামারীতে অবৈধ মজুদের ৪২ বস্তা সার উদ্ধার, জরিমানা ১ লাখ

আপডেট সময় : ০৫:৫০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬