একেএস ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার রানীরহাটে অবস্থিত একেএস ডায়াগনস্টিক সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন একেএস খাঁন প্রপার্টিজের নির্বাহী পরিচালক মো. নোমানুর রশিদ। এতে সভাপতিত্ব করেন একেএস ডায়াগনস্টিক সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ. এন. এম. তাইজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহসভাপতি ওয়াকিল আহমেদ তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি শাহেদ কামাল তালুকদার, সংসদ সদস্যের এপিএস মহিবুল কবির তমাল, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নান রনি, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহেদুল আলম চৌধুরী, উত্তর জেলা যুবদলের অর্থ সম্পাদক ইউসুফ কামাল, সিরাজুল ইসলাম তালুকদার, রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সওদাগর, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক কাজী রাকিবুল হাসান মাসুদ, সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এ. বি. এম. সাইফুদ্দিন এবং প্রতিষ্ঠানের পরিচালক কামরুল ইসলাম ওয়াদুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ছাত্রনেতা রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় একেএস ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসাসেবা ও অন্যান্য সেবার পরিধি সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানের সব ধরনের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপস্থিত সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করা হয়।
বক্তারা প্রতিষ্ঠানের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
রাঙ্গুনিয়ায় একেএস ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভা
-
প্রতিবেদক: ওমর ফারুক চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় - আপডেট সময় : ০৫:৫৫:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- 5
জনপ্রিয় সংবাদ



















