ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের ময়দানে ভারতীয় টেনিস কিংবদন্তি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • 10
লিয়েন্ডার পেজ বিজেপিতে যোগ দেওয়ায় জল্পনা তুঙ্গে উঠেছিল। বাতাস ভারী হচ্ছিল—বিধানসভা নির্বাচনে দাঁড়াতে পারেন তিনি।

সেই গুঞ্জন অবশ্য পরে সত্যি হয়নি। বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিজেপিতে যোগ দিলেও নির্বাচনে দাঁড়াননি ৫৩ বছর বয়সী সাবেক টেনিস তারকা। 

তবে এবার ভোটের লড়াইয়ে নামছেন লিয়েন্ডার। অবশ্য এই রাজনৈতিক নয়, ক্রীড়াঙ্গনের।

গত বছর বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হয়েছেন তিনি। এবার অলিম্পিক পদকজয়ী কিংবদন্তির চোখ অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে। জানা গিয়েছে, স্পোর্টস পার্সন অফ আউটস্ট্যান্ডিং মেরিট তালিকায় যোগ দিতে চেয়ে ইতিমধ্যেই আবেদন করেছেন লিয়েন্ডার। তারপরই প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তার নাম প্রস্তাব করেছে বঙ্গ টেনিস সংস্থা।
লিয়েন্ডারের প্রতিপক্ষ হতে পারেন রোহিত রাজপাল। নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। 

চলতি বছর মার্চ মাসের শেষে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এবং বঙ্গ বিজেপির সাবেক সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দেন লিয়েন্ডার। তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের সঙ্গে দেখা করেন ১৯৯৬ অলিম্পিকে এককে ব্রোঞ্জজয়ী। যোগ দেওয়ার পর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারের অন্যতম মুখ ছিলেন ডাবলস ও মিক্স ডাবলস মিলিয়ে ১৮ গ্র্যান্ড স্লামজয়ী।

জনপ্রিয় সংবাদ

মিথ্যা সংবাদের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

নির্বাচনের ময়দানে ভারতীয় টেনিস কিংবদন্তি

আপডেট সময় : ১২:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬