ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২৩-২৪ অক্টোবর, হোটেল ভাড়ায় ৫০ শতাংশ ছাড়

পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল। বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে এ উৎসব ঘিরে পর্যটকদের ব্যাপক সমাগমের প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আয়োজকদের প্রত্যাশা, কার্নিভাল উপলক্ষে দুই দিনে কুয়াকাটায় ৩ থেকে ৪ লাখ পর্যটকের সমাগম হতে পারে।

কার্নিভালকে কেন্দ্র করে পর্যটকদের আবাসনসুবিধা আরও সাশ্রয়ী করতে কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন ২৩ ও ২৪ অক্টোবর কক্ষভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে। সম্প্রতি সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সাইদ হাসানের স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।

নোটিশে হোটেল-মোটেল মালিকদের জন্য কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, নির্ধারিত দুই দিন সব হোটেল-মোটেলে কক্ষভাড়ায় বাধ্যতামূলকভাবে ৫০ শতাংশ ছাড় দেওয়া, অভ্যর্থনাকক্ষে ও অতিথিদের চোখে পড়ে এমন স্থানে ছাড়ের তালিকা টাঙিয়ে রাখা এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ বা তালিকাবহির্ভূত কোনো ফি আদায় না করা।

এ ছাড়া কার্নিভালের আগে ও চলাকালে হোটেল-মোটেল এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, প্রতিষ্ঠানের প্রবেশপথ ও সম্মুখভাগ সাজানো এবং আলোকসজ্জার ব্যবস্থাও করতে বলা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশি-বিদেশি পর্যটকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা, কুয়াকাটার ঐতিহ্যবাহী আতিথেয়তা তুলে ধরা এবং পর্যটনকেন্দ্রটির সুনাম অক্ষুণ্ন রাখতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করা কিংবা পর্যটকদের হয়রানির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ বলেন, পর্যটন কার্নিভাল সফল করতে অনেক হোটেল-মোটেল নতুন রঙে সাজানো হয়েছে এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সংগঠনের আওতাধীন তিন শতাধিক হোটেল-মোটেলের মধ্যে প্রথম শ্রেণির অধিকাংশ হোটেলের কক্ষ ইতোমধ্যে বুকিং হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির হোটেলেও বুকিং বাড়ছে। কার্নিভালের আগেই সব কক্ষ বুকিং হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, কুয়াকাটার পর্যটনশিল্পের বিকাশে স্থানীয় প্রশাসন ও পর্যটন করপোরেশন যৌথভাবে এ কার্নিভালের আয়োজন করেছে। হোটেল-মোটেল মালিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই ছাড় ও অন্যান্য নির্দেশনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও উন্নত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাই নির্দেশনাগুলো মেনে চলবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কার্নিভাল উপলক্ষে তারকা শিল্পী, বিনোদনজগতের পরিচিত মুখ এবং জাতীয় দলের ফুটবল ও ক্রিকেট তারকাদের অংশগ্রহণের প্রত্যাশাও রয়েছে। আয়োজনটি সফল হলে কুয়াকাটার পর্যটন ব্যবসা, স্থানীয় অর্থনীতি ও দেশের পর্যটনশিল্পে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

বগুড়া সাতমাথায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়া হুসাইন (ওরফে) বর্ণ গ্রেফতার

কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২৩-২৪ অক্টোবর, হোটেল ভাড়ায় ৫০ শতাংশ ছাড়

আপডেট সময় : ১২:৩৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬