ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় বিভিন্ন পূজা মন্ডপে পরিদর্শন করলেন সংসদ সদস্য মোঃ- মোস্তাফিজুর রহমান

বিজয়া দশমী উপলক্ষে নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন নওগাঁ-১ (সাধনপুর-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য জননেতা মোঃ মোস্তাফিজুর রহমান।
​বুধবার (আজ) সকাল ১১টা থেকে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিজয়ার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সাথে কথা বলেন এবং পূজামণ্ডপের সার্বিক খোঁজখবর নেন।
​পরিদর্শন শেষে সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “অসাম্প্রদায়িক চেতনা আমাদের মূল শক্তি। সকল ধর্মের মানুষ যেন শান্তিতে ও উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”
​এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ প্রামাণিকের উঠান বৈঠক

পোরশায় বিভিন্ন পূজা মন্ডপে পরিদর্শন করলেন সংসদ সদস্য মোঃ- মোস্তাফিজুর রহমান

আপডেট সময় : ০৪:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬