ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অর্ধশত বছর ধরে আলো ছড়াচ্ছে আল্লামা নুরুল হাশেমী প্রবর্তিত ১২ দিনের মিলাদুন্নবী (দ.) সেমিনার

  • আপডেট সময় : ০৬:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • 12
নিজস্ব প্রতিবেদক : 
দরবারে হাশেমীয়া আলীয়া শরীফের প্রতিষ্ঠাতা, প্রখ্যাত আলেমে দ্বীন, ইমামে আহলে সুন্নত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল হাশেমী (রহ.) প্রবর্তিত ঐতিহাসিক ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) সেমিনারের অর্ধশত বার্ষিকী (সুবর্ণ জয়ন্তী) উপলক্ষ্যে বন্দরনগরীতে এক তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “ইমামের স্মরণ: সেমিনারের প্রভাব ও আমাদের করণীয়” শীর্ষক এই সভার আয়োজন করে আঞ্জুমানে মুহিব্বানে রাসূল (সা.) গাউছিয়া জিলানী কমিটি ও গাউছিয়া হাশেমী কমিটি- বাংলাদেশ।
বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত এই সভায় হাশেমীয়া দরবারের সর্বস্তরের ভক্ত, আশেকানে রাসূল এবং ওলামায়ে কেরামের ঢল নামে।

আলোচনা সভায় বক্তারা বলেন, আজ থেকে অর্ধশত বছর আগে আল্লামা কাযী মুহাম্মদ নুরুল হাশেমী (রহ.) যে ঐতিহাসিক ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) সেমিনার প্রবর্তন করেছিলেন, তা ছিল সমাজে খাঁটি সুন্নিয়ত, ইসলামের সঠিক রূপ এবং রাসুলপ্রেম বিস্তারে এক যুগান্তকারী ও দূরদর্শী পদক্ষেপ। এই দীর্ঘ ৫০ বছর ধরে সেমিনারটি পথভ্রষ্টতা দূর করে মানুষকে আলোর পথ দেখিয়ে আসছে। বক্তারা জোর দিয়ে বলেন, এই সেমিনারের গভীর আধ্যাত্মিক প্রভাব ও নৈতিক শিক্ষা বর্তমান সমাজ ও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং এর ধারাবাহিকতা রক্ষা করা আমাদের অন্যতম প্রধান ঈমানী দায়িত্ব।

সংগঠনের আহ্বায়ক শাহাজাদা কাযী মুহাম্মদ বাহাউদ্দীন হাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবারে হাশেমীয়া আলীয়া শরীফের সাজ্জাদানশীন শাহজাদা কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আল্লামা নুরুল হাশেমী (রহ.)-এর জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন এবং আসন্ন অর্ধশত বার্ষিকীর মূল আয়োজনকে সফল ও সার্থক করতে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্ত ও আশেকানদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংগঠনের দক্ষিণ জেলার আহ্বায়ক মাওলানা মনির আহমদ আনোয়ারীর সুশৃঙ্খল ও সাবলীল সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক নুর মোহাম্মদ রানা, প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা ছৈয়দ মুহাম্মদ জাহেদুল ইসলাম কাদেরী, মুহাম্মদ ইব্রাহীম মিয়া, মাওলানা হাফেজ আবুল হোসাইন এবং মাওলানা ছৈয়দুল হক।
বক্তারা বলেন, আল্লামা নুরুল হাশেমী (রহ.)-এর মতো মনীষীদের আদর্শ ধারণ করলেই সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা সম্ভব। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং বিশ্ব শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার প্রথম মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রদ্ধা

অর্ধশত বছর ধরে আলো ছড়াচ্ছে আল্লামা নুরুল হাশেমী প্রবর্তিত ১২ দিনের মিলাদুন্নবী (দ.) সেমিনার

আপডেট সময় : ০৬:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬