ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎পলাশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

‎
‎
‎
‎ নরসিংদীর পলাশে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎ ২৪ অক্টোবর ২০২৬ রোজ শনিবার সকালে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎ পলাশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সুলতান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ।
‎সভায় উদ্বোধক হিসাবে পলাশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা,প্রধান আলোচক হিসাবে উপজেলা সমবায় অফিসার সাহিদা আক্তার বক্তব্য রাখেন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশ বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মোস্তফা কামাল, পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো: আরিফ পাঠান, পলাশ থানা সেন্টাল কলেজের অধ্যক্ষ আমীর হোসাইন গাজী।
‎
‎ এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,সাধারন সম্পাদক অঞ্জন পাল প্রমুখ। বার্ষিক সাধারণ সভায় সংগঠনের কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা এবং শিক্ষক-কর্মচারীদের পারস্পরিক সহযোগিতা ও আর্থিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
‎
‎ সভায় সংগঠনের সদস্য, শিক্ষক-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
‎

জনপ্রিয় সংবাদ

পুলিশের দুর্নীতি ও অনিয়ম নিয়ে যা বললেন এমপি আবুল খায়ের ভূঁইয়া

‎পলাশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:১৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬