গ্রাহক হয়রানি দূর করে স্বচ্ছতা নিশ্চিত করতে ‘সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ডিজিটাল অনলাইন প্রযুক্তি ভূমিকা রাখছে। এরি ধারাবাহিকতায় শেরপুরের ঝিনাইগাতিতে মাত্র ৩ লাখ টাকা জমা দেওয়া প্রয়াত গ্রাহক আওলাদ হোসেনের পরিবারকে মাত্র ৭ দিনের মধ্যে ৮,৫৫,৩২২ টাকার মরোত্ত্বর দাবির চেক প্রদান করা হয়েছে।
শনিবার ২৪ অক্টোবর ৫ নং ঝিনাইগাতি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো: শাহজাহান আকন্দ। বিশেষ অতিথি হিসেবে ঝিনাইগাতি থানার তদন্ত ওসি হারুন সরকার এবং ৫ নং ঝিনাইগাতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।
সাংবাদিক ও সোনালী লাইফের ব্রাঞ্চ ম্যানেজার মো: আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তারা জানান, গ্রাহকদের অনলাইন সুবিধায় সরাসরি পেমেন্ট ও অতি দ্রুত দাবি নিষ্পত্তি করায় সোনালী লাইফ এখন দেশের শীর্ষ আস্থাভাজন জীবন বীমা প্রতিষ্ঠান। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নিজস্ব প্রতিবেদক: 



















