সিলেটে অনুষ্ঠিত বিভাগীয় মানবাধিকার বিষয়ক কর্মশালা ও মতবিনিময় অনুষ্ঠানে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড (সম্মিলিত মানবাধিকার বিশ্ব) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ্ মোঃ মামুনুর রহমানকে সনদপত্র প্রদান করা হয়েছে।
গত ২১ অক্টোবর ২০২৬, বুধবার, সিলেটের আম্বরখানাস্থ হোটেল ব্রিটানিয়ায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা। এ সময় প্রধান অতিথির হাত থেকে তিনি সনদপত্র গ্রহণ করেন।
এ ধরনের কর্মশালা মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মানবাধিকারকর্মীদের দক্ষতা উন্নয়ন এবং সমাজে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
মানবতার সেবায়, অধিকার রক্ষায়—এই প্রত্যয়ে শাহ্ মোঃ মামুনুর রহমান মানবাধিকার কার্যক্রমে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
সিলেটে বিভাগীয় মানবাধিকার কর্মশালায় শাহ্ মোঃ মামুনুর রহমানকে সনদ প্রদান
-
সিলেট প্রতিনিধি: - আপডেট সময় : ১১:৩৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- 4
জনপ্রিয় সংবাদ



















