ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট সময় : ০৬:৩৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭
  • 392

নিজস্ব প্রতিবেদক:বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার)।

২০১৫ সালের আজকের এইদিনে (২৪ জানুয়ারি) মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে বিএনপি। বিকেল ৪টায় (বাদ আসর) বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করবেন দলের চেয়ারপারসন।

এর আগে দুপুর দেড়টায় বনানী কবরস্থানে কোরানখানি, দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আজ সকাল সাড়ে ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল, বাদ মাগরিব চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ দিকে, মরহুমের সতীর্থ, শুভাকাঙ্ক্ষী সাবেক খেলোয়াড় ও ক্রীড়াবিদরা বনানী কবরস্থানে দুঃস্থ-অসহায়দের মাঝে খাবার বিতরণ করবেন।

বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান (কোকো) ১৯৭০ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার প্রথম মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রদ্ধা

কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

আপডেট সময় : ০৬:৩৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭