ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে নির্বাচনী প্রচারনা শুরু ২০ নং আন্ডার চর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণায় মামুন মেম্বার।

নোয়াখালী সদর উপজেলার ২০ নম্বর আন্ডারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন মামুন মেম্বার। এ উপলক্ষে আজ সকাল ১১টায় তিনি তাঁর সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোডাউন করেন।

শোডাউন শেষে বক্তব্যে মামুন মেম্বার বলেন, মাদক, জুয়া, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ, দুর্নীতি, অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে তিনি দৃঢ় অবস্থান নেবেন। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে এসব অপরাধের বিরুদ্ধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকারও করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, মামুন মেম্বার দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলীয় রাজনীতিতে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে বলে দাবি করেছেন তাঁর সমর্থকেরা। তাঁদের ভাষ্য অনুযায়ী, ১৯৯১ সালে তিনি বিএনপির সমর্থনে ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন।

তাঁর সমর্থকদের দাবি, বিএনপির রাজনৈতিক প্রতিকূল সময়েও মামুন মেম্বার দলীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ সময় তাঁকে বিভিন্ন ধরনের রাজনৈতিক হয়রানি, মামলা ও হামলার শিকার হতে হয়েছে বলেও দাবি করেছেন তাঁরা। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি একাধিক মামলা ও হয়রানির মুখোমুখি হয়েছিলেন বলে তাঁর ঘনিষ্ঠজনেরা উল্লেখ করেন, এ ছাড়া বিভিন্ন সময়ে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড ও সংশ্লিষ্ট মামলার প্রসঙ্গেও তাঁর নাম এসেছে বলে দাবি করেছেন স্থানীয় কয়েকজন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হারুন বলেন, তাঁর দৃষ্টিতে মামুন মেম্বার একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী। এলাকার মানুষের প্রত্যাশা পূরণ, অপরাধমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে, ২০ নং আন্ডারচর ইউনিয়নের আগামী নির্বাচনে একজন যোগ্য, সৎ ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার প্রত্যাশা জানিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।

জনপ্রিয় সংবাদ

পুলিশের দুর্নীতি ও অনিয়ম নিয়ে যা বললেন এমপি আবুল খায়ের ভূঁইয়া

নোয়াখালীতে নির্বাচনী প্রচারনা শুরু ২০ নং আন্ডার চর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণায় মামুন মেম্বার।

আপডেট সময় : ০৭:১৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬