গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার কাজলী সিএনজি স্টেশনে লরিতে গ্যাস সরবরাহের বেশ কয়েকটি ছবি সামনে এসেছে। এ ঘটনায় গ্যাস সরবরাহের নিয়ম, বাণিজ্যিক ব্যবহার এবং নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
সরেজমিনে দেখা যায়, কাজলী সিএনজি ফিলিং স্টেশনের ভেতরে একটি বড় নীল রঙের লরি ও একটি সাদা পণ্যবাহী গাড়ি অবস্থান করছে। সেখানে গ্যাস সরবরাহ কার্যক্রমের মতো দৃশ্য দেখা গেলেও, গাড়িগুলোতে কী ধরনের গ্যাস সরবরাহ করা হচ্ছিল এবং এর অনুমোদন রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাজীপুরের বিভিন্ন এলাকায় সিএনজি ফিলিং স্টেশন থেকে অননুমোদিত সিলিন্ডারবাহী গাড়িতে গ্যাস সরবরাহের অভিযোগ নতুন নয়। এ ধরনের কার্যক্রমে একদিকে সাধারণ যানবাহনের গ্যাস পেতে ভোগান্তি তৈরি হতে পারে, অন্যদিকে অনিরাপদ সিলিন্ডার ব্যবহারে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।তার পরও স্টেশন কর্তৃপক্ষ এ কার্যকলাপ করছেন।
জ্বালানি সরবরাহের নিয়ম অনুযায়ী, অনুমোদনহীন সিলিন্ডারে গ্যাস সরবরাহ এবং এভাবে গ্যাস পরিবহনের বিষয়টি আইন ও নিরাপত্তাবিধির আলোকে যাচাই করা জরুরি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান, বিস্ফোরক পরিদপ্তর এবং প্রশাসনের নজরদারি প্রয়োজন।
কাজলী সিএনজি ফিলিং স্টেশনে লরিতে গ্যাস সরবরাহের বিষয়টি বৈধ প্রক্রিয়ায় হচ্ছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। একই সঙ্গে গ্যাস সরবরাহের অনুমোদন, ব্যবহৃত সিলিন্ডারের নিরাপত্তা এবং কোনো অনিয়ম থাকলে তার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে কাজলী সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের কেউ মুখ খুলেনি।
এ বিষয়ে, তিতাস গ্যাস কর্তৃপক্ষ কোন সদ উত্তর দেয়নি। তবে স্থায়ীওরা বলছেন, ও শুধু কর্মকর্তাদের সাথে লিয়াজো করে কাজলের স্টেশন কর্তৃপক্ষ এ কাজ করছে।
গাজীপুরের চন্দ্রায় কাজলী সিএনজি পাম্পে লরিতে গ্যাস সরবরাহ
-
মেহেদী হাসান,কালিয়াকৈর: - আপডেট সময় : ১১:১৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- 8
জনপ্রিয় সংবাদ




















