ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সম্মাননা পেলেন সোহেল রানা-সাবিনা ইয়াসমিনসহ গুণীজনরা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • 22
facebook sharing button

চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে প্রথমবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত হলো ‘ফিল্ম ডিরেক্টরস ডে’। ১৬ সেপ্টেম্বর বুধবার আয়োজিত এ অনুষ্ঠানে দেশীয় চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে অবদান রাখা গুণী নির্মাতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসহ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

বাংলা চলচ্চিত্রে দুই শতাধিক চলচ্চিত্র প্রযোজনার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।আমন্ত্রিত অতিথিরা তার হাতে সম্মাননা তুলে দেন।

এ ছাড়া চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননা দেওয়া হয় পরিচালক কাজী হায়াত, সোহেল রানা, মতিন রহমান, দেলোয়ার জাহান ঝন্টু, আবু মুসা দেবু, মহিউদ্দিন শাকের, আবুল খায়ের বুলবুল ও আওকাত হোসেনকে। সম্মাননা গ্রহণ করেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনও।

আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন বলেন, অনেক পরিচালকের সঙ্গে এই প্রজন্মের অনেকের যোগাযোগ নেই।

যারা গুণী নির্মাতা, তাদের চলচ্চিত্র আমাদের চলচ্চিত্রকে এগিয়ে যেতে অনেক সাহায্য করেছে। এ কারণে পরিচালক সমিতি গুণীজনদের সম্মাননা দিয়েছে।সমিতির মহাসচিব শাহীন কবির টুটুল বলেন, যাদের মাধ্যমে আমাদের চলচ্চিত্র সমৃদ্ধ হয়েছে, তাদের অনেকেই হয়তো জাতীয়ভাবে স্বীকৃতি পাননি। আবার অনেকে পেয়েছেন। পরিচালক সমিতির পক্ষ থেকে আমরা গুণীদের সম্মাননা জানিয়েছি। আমাদের চেষ্টা থাকবে প্রতি বছর ৩ আগস্ট এই দিনটি পালন করার। কারণ এই দিনে ‘মুখ ও মুখোশ’ মুক্তি পেয়েছিল।

আয়োজনের সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করেন চিত্রনায়িকা দিঘী। গান পরিবেশন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী কোনাল।

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড

সম্মাননা পেলেন সোহেল রানা-সাবিনা ইয়াসমিনসহ গুণীজনরা

আপডেট সময় : ০১:৪১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬