ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানের অসমাপ্ত সিনেমা বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন বন্ধু আমিন খান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • 21

সালমান শাহর আকস্মিক মৃত্যু শুধু ঢাকাই চলচ্চিত্রে শোকের আবহ তৈরি করেনি, তাঁর হাতে থাকা অসমাপ্ত সিনেমাগুলো নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। প্রয়াত এই অভিনেতার অসমাপ্ত কাজগুলো শেষ করতে সে সময় বিনা পারিশ্রমিকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন চিত্রনায়ক আমিন খান। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে সেই সময়ের স্মৃতি ও নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

সালমান শাহর মৃত্যুর দিনের কথা স্মরণ করে আমিন খান বলেন, সেদিন সকালে তিনি এফডিসিতে ছিলেন। সেখানে প্রযোজক ও পরিচালকদের কান্না এবং আহাজারির দৃশ্য তাকে নাড়া দিয়েছিল। তার ভাষায়, তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল, ‘সবকিছুই শেষ হয়ে গেল।’

সালমানের অসমাপ্ত সিনেমাগুলোর কারণে সংশ্লিষ্ট প্রযোজক ও পরিচালকেরা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়টি তখন তার মনে এসেছিল বলে জানান আমিন খান। তিনি বলেন, গল্পের প্রয়োজন অনুযায়ী সালমানের চরিত্র রেখে যদি কোনোভাবে সিনেমাগুলোর কাজ এগিয়ে নেওয়া যায়, তাহলে তিনি বিনা পারিশ্রমিকে অভিনয় করতে প্রস্তুত ছিলেন।

আমিন খান বলেন, ‘আমার কাছে তখন মনে হয়েছিল, সালমানকে রেখে যদি গল্পের মোড় ঘুরিয়ে কোনোভাবে কাজগুলো করা সম্ভব হয়, তবে আমি বিনামূল্যে তা করে দিতে প্রস্তুত। অন্তত এতে করে ক্ষতিগ্রস্ত মানুষগুলো ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে।’

সালমান শাহর সঙ্গে কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করার সুযোগ না হলেও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বলে জানান আমিন খান। একসঙ্গে আড্ডা দেওয়া ও পথচলার সেই স্মৃতিও তার সিদ্ধান্তের পেছনে কাজ করেছিল। তিনি বলেন, প্রয়াত বন্ধুর প্রতি ভালোবাসা এবং চলচ্চিত্রসংশ্লিষ্ট মানুষদের প্রতি দায়িত্ববোধ থেকেই ওই প্রস্তাব দিয়েছিলেন।

আমিন খানের ভাষ্য, ‘এমনটা করতে পারলে হয়তো আমার বন্ধুর আত্মাও শান্তি পেত এবং প্রযোজক-পরিচালকদের মনের কষ্টটাও কিছুটা লাঘব হতো।’

তবে সালমান শাহর অসমাপ্ত সব সিনেমায় কাজ করার সুযোগ হয়নি আমিন খানের। গল্পের কাঠামো পরিবর্তনের সুযোগ থাকায় শুধু ‘স্বপ্নের নায়ক’ সিনেমাতেই তাঁর যুক্ত হওয়া সম্ভব হয়েছিল। অন্য সিনেমাগুলোর গল্পে সেই সুযোগ ছিল না বলে জানান তিনি।

সালমান শাহর স্মৃতিচারণ করে আমিন খান বলেন, ‘বন্ধু যেখানেই থাকুক, ভালো থাকুক—সবসময় এটাই আমার চাওয়া।’

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকসহ আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

সালমানের অসমাপ্ত সিনেমা বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন বন্ধু আমিন খান

আপডেট সময় : ১২:৫৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬